সাহাবীদের মর্যাদা

৪৪/৭. অধ্যায়ঃ

আবু উবাইদা বিন জাররাহ (রাঃ)-এর মর্যাদা।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا، وَإِنَّ أَمِينَنَا، أَيَّتُهَا الأُمَّةَ، أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ

বর্ণনাকারী আনাস ইব্‌নু মালিক (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, প্রত্যেক উম্মাতের মধ্যে একজন বিশ্বস্ত ব্যক্তি থাকেন আর আমাদের এ উম্মাতের মধ্যে বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আবূ ‘উবাইদাহ ইব্‌নুল জার্‌রাহ (রাঃ)।

সহীহুল বুখারী, পৰ্ব ৬৩; আনসারগণের মর্যাদা, অধ্যায় ২১, যঃ ৩৭৪৪; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, হাঃ ২৪১৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18