ফাযায়েল

৪৩/৪১. অধ্যায়ঃ

ইব্রাহিম খলিল (আঃ)-এর মর্যাদা।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نَحْنُ أَحَقُّ بِالشَكِّ مِنْ إِبْرَاهِيمَ، إِذْ قَالَ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَ لَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي وَيَرْحَمُ اللهُ لُوطًا، لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ طُولَ مَا لَبِثَ يُوسُفُ لأَجَبْتُ الدَّاعِيَ

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্ (রাঃ)

রাসূলাল্লাহ (ﷺ) বলেন, ইব্‌রাহীম (‘আ.) তাঁর অন্তরের প্রশান্তির জন্য মৃতকে কিভাবে জীবিত করা হবে, এ সম্পর্কে আল্লাহর নিকট জিজ্ঞেস করেছিলেন, একে যদি “শক” বলে অভিহিত করা হয় তবে এরূপ “শক” এর ব্যাপারে আমরা ইবরাহীম (‘আ.)-এর চেয়ে অধিক উপযোগী। যখন ইবরাহীম (‘আ.) বলেছিলেন, হে আমার প্রতিপালক! আমাকে দেখিয়ে দিন, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস কর না? তিনি বললেন, হাঁ, তা সত্ত্বেও যাতে আমার অন্তর প্রশান্তি লাভ করে (আল-বাকারাহঃ ২৬০)। অতঃপর [নবী (ﷺ) লূত (‘আ.)-এর ঘটনা উল্লেখ করে বললেন।) আল্লাহ লূত (‘আ.)-এর প্রতি রহম করুন। তিনি একটি সুদৃঢ় খুঁটির আশ্রয় চেয়েছিলেন আর আমি যদি কারাগারে এত দীর্ঘ সময় থাকতাম যত দীর্ঘ সময় ইউসুফ (‘আ.) কারাগারে ছিলেন তবে তার (বাদশাহ্র) ডাকে সাড়া দিতাম।

সহীহুল বুখারী, পর্ব ৬০ : নাবীগনের (আঃ) হাদীসসমূহ, অধ্যায় ১১, হাঃ ৩৩৭২; মুসলিম, পর্ব ৪৩ : ফাযায়েল, অধ্যায় ৪১, হাঃ ১৫১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18