ফাযায়েল
৪৩/৩৫. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর জ্ঞান ও অধিক আল্লাহ ভীতি।
আল লু'লু ওয়াল মারজান
حديث عَائِشَةَ، قَالَتْ: صَنَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا، فَرَخَّصَ فِيهِ فَتَنَزَّهَ عَنْهُ قَوْمٌ، فَبَلَغَ ذلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَطَبَ، فَحَمِدَ اللهَ، ثُمَّ قَالَ: مَا بَالُ أَقْوَامٍ يَتَنَزَّهُونَ [ص: 111] عَنِ الشَّيْءِ أَصْنَعُهُ فَوَاللهِ إِنِّي لأَعْلَمُهُمْ بِاللهِ، وَأَشَدُّهُمْ لَهُ خَشْيَةً
বর্ণনাকারী ‘আয়িশাহ (রাঃ)
একবার নবী (ﷺ) নিজে কোন কাজ করলেন এবং অন্যদের তা করার অনুমতি দিলেন। তথাপি একদল লোক তা থেকে বিরত রইল।এ খবর নবী (ﷺ)-এর নিকট পৌঁছলে তিনি ভাষণ দিলেন এবং আল্লাহ্র প্রশংসার পর বললেনঃ কিছু লোকের কী হয়েছে, তারা এমন কাজ থেকে বিরত থাকতে চায়, যা আমি নিজে করছি। আল্লাহ্র কসম! আমি আল্লাহ্র সম্পর্কে তাদের চেয়ে অধিক জ্ঞাত এবং আমি তাঁকে তাদের চেয়ে অনেক অধিক ভয় করি।
সহীহুল বুখারী, পৰ্ব ৭৮ ; আদব-আচার, অধ্যায় ৭২, হাঃ ৬১০১; মুসলিম, পর্ব ৪৩: ফাযায়েল, অধ্যায় ৩৫, হাঃ ২৩৫৬