ফাযায়েল

৪৩/১৩. অধ্যায়ঃ

রাসূল (ﷺ) ছিলেন মানুষের মাঝে সর্বাপেক্ষা উত্তম চরিত্রের অধিকারী।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَنَسٍ، قَالَ: لَمَّا قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، أَخَذَ أَبُو طَلْحَةَ بِيَدِي، فَانْطَلَقَ بِي إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنَّ أَنَسًا غُلاَمٌ كَيِّسٌ، فَلْيَخْدُمْكَ قَالَ: فَخَدَمْتُهُ فِي الْحَضَرِ وَالسّفَرِ فَوَاللهِ مَا قَالَ لِي، لِشَيْءٍ صَنَعْتُهُ: لِمَ صَنَعْتَ هذَا هكَذَا وَلاَ لِشَيْءٍ لَمْ أَصْنَعْهُ: لِمَ لَمْ تَصْنَعْ هذَا هكَذَا

বর্ণনাকারী আনাস ইব্‌নু মালিক (রাঃ)

যখন রাসূলুল্লাহ্‌ (ﷺ) মাদীনায় আগমন করলেন, তখন আবূ ত্বলহা (রাঃ) আমার হাতে ধরে আমাকে নিয়ে রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! আনাস একজন হুঁশিয়ার ছেলে। সে যেন আপনার খেদমত করে। আনাস (রাঃ) বলেন, আমি মুকীম এবং সফরকালে তাঁর খেদমত করেছি। আল্লাহ্‌র কসম! যে কাজ আমি করে নিয়েছি এর জন্য তিনি আমাকে কোন দিন এ কথা বলেননি, এটা এরূপ কেন করেছ? আর যে কাজ আমি করিনি এর জন্যও এ কথা বলেননি, এটা এরূপ কেন করনি?

সহীহুল বুখারী, পর্ব ৮৭: দিয়াত বা রক্তপণ, অধ্যায় ২৭, হাঃ ৬৯১১; মুসলিম, পর্ব ৪৩; ফাযায়েল, অধ্যায় ১৩, হাঃ ২৩০৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18