ফাযায়েল

৪৩/১০. অধ্যায়ঃ

উহুদের যুদ্ধে নবী (ﷺ)-এর পক্ষে জিবরীল ও মীকাঈল (আঃ)-এর যুদ্ধ করার বর্ণনা।

আল লু'লু ওয়াল মারজান

حديث سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رضي الله عنه، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ، وَمَعَهُ رَجُلاَنِ يُقَاتِلاَنِ عَنْهُ، عَلَيْهِمَا ثِيَابٌ بِيضٌ، كَأَشَدِّ الْقِتَالِ، مَا رَأَيْتهُمَا قَبْلُ وَلاَ بَعْدُ

বর্ণনাকারী সা‘দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)

উহুদের দিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে আমি আরো দুই ব্যক্তিকে দেখলাম, যারা সাদা পোশাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষে তুমুল যুদ্ধ করছে। আমি তাদেরকে আগেও দেখিনি আর পরেও দেখিনি।

সহীহুল বুখারী, পৰ্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ১৮, হাঃ ৪০৫৪; মুসলিম, পর্ব ৪৩: ফাযায়েল, অধ্যায় ১০, হাঃ ২৩০৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18