পানীয়
৩৬/৩৩. অধ্যায়ঃ
খাদ্য অল্প হলেও ভাগ করে খাওয়ার ফাযায়েল এবং দুইজনের খাবার তিনজনের বা অনুরূপ কম লোকের খাবার বেশি জনের জন্য যথেষ্ট হওয়ার বর্ণনা।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَعَامُ الاثْنَيْنِ كَافِي الثَّلاثَةِ، وَطَعَامُ الثَّلاَثَةِ كَافِي الأَرْبَعَةِ
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট এবং তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট।
সহীহুল বুখারী, পর্ব ৭০ : খাওয়া-খাদ্য, অধ্যায় ১১, হাঃ ৫৩৯২; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ৩৩, হাঃ ২০৫৮