পানীয়

৩৬/২৫. অধ্যায়ঃ

একসাথে খাওয়ার সময় সাথীদের বিনা অনুমতিতে এক সাথে দুইটি খেজুর বা দুই টুকরা খাওয়া নিষিদ্ধ।

আল লু'লু ওয়াল মারজান

حديث ابْنِ عُمَرَ عَنْ جَبَلَةَ، كُنَّا بِالْمَدِينَةِ فِي بَعْضِ أَهْلِ الْعِرَاقِ، فَأَصَابَنَا سَنَةٌ، فَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَرْزُقُنَا التَّمْرَ فَكَانَ ابْنُ عُمَرَ يَمُرُّ بِنَا، فَيقُولُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهى عَنِ الإِقْرَانِ، إِلاَّ أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ مِنْكُمْ أَخَاهُ

বর্ণনাকারী জাবালাহ (রাঃ)

আমরা মাদীনায় কিছু সংখ্যক ইরাকী লোকের সাথে ছিলাম। একবার আমরা দুর্ভিক্ষের কবলে পতিত হই, তখন ইবনু যুবাইর (রাঃ) আমাদেরকে খেজুর খেতে দিতেন। ইবনু উমার (রাঃ) আমাদের নিকট দিয়ে যেতেন এবং বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) কাউকে তার ভাইয়ের অনুমতি ব্যতীত এক সাথে দুইটো করে খেজুর খেতে নিষেধ করেছেন।

সহীহুল বুখারী, পৰ্ব ৪৬ ; অত্যাচার, কিসাস ও লুণ্ঠন, অধ্যায় ১৪, হাঃ ২৪৫৫; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ২৫, হাঃ ২০৪৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18