পানীয়
৩৬/১৬. অধ্যায়ঃ
পান করার সময় পাত্রে নিঃশ্বাস ছাড়া ঘৃণিত এবং পাত্রের বাইরে তিনবার নিঃশ্বাস ছাড়া মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَنَسٍ عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: كَانَ أَنَسٌ يَتَنَفَّسَ فِي الإِنَاءِ، مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَتَنَفَّسُ ثَلاَثًا
বর্ণনাকারী সুমামাহ ইবনু ‘আবদুল্লাহ (রহঃ)
আনাস (রাঃ)-এর নিয়ম ছিল, তিনি দুই কিংবা তিন নিঃশ্বাসে পাত্রের পানি পান করতেন। তিনি ধারণা করতেন যে, নবী (ﷺ) তিন নিঃশ্বাসে পানি পান করতেন।
সহীহুল বুখারী, পর্ব ৭৪ : পানীয়, অধ্যায় ২৬, হাঃ ৫৬৩১; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ১৬, হাঃ ২০২৮