পানীয়

৩৬/১২. অধ্যায়ঃ

পাত্র ঢেকে রাখা, মশক বেঁধে রাখা, দরজা বন্ধ করা, এগুলো করার সময় 'বিসমিল্লাহ' বলা এবং ঘুমানোর সময় বাতি ও আগুন নিভিয়ে রাখা এবং মাগরিবের পর শিশু ও গরু বাছুর বাড়ির বাইরে যেতে না দেয়ার নির্দেশ।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي مُوسى رضي الله عنه، قَالَ: احْتَرَقَ بَيْتٌ بِالْمَدِينَةِ عَلَى أَهْلِهِ مِنَ اللَّيْلِ فَحُدِّثَ بِشَأْنِهِمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّ هذِهِ النَّارَ إِنَّمَا هِيَ عَدُوٌّ لَكُمْ، فَإِذَا نِمْتُمْ فَأَطْفِئُوهَا عَنْكُمْ

বর্ণনাকারী আবূ মূসা (রাঃ)

একবার রাত্রি কালে মাদীনাহ্‌’র এক ঘরে আগুন লেগে ঘরের লোকজনসহ পুড়ে গেল। এদের অবস্থা নবী (ﷺ)-এর নিকট জানানো হলে, তিনি বললেনঃএ আগুন নিঃসন্দেহে তোমাদের জন্য চরম শত্রু। সুতরাং তোমরা যখন ঘুমাতে যাবে, তখন তোমাদেরই হিফাযতের জন্য তা নিভিয়ে ফেলবে।

সহীহুল বুখারী, পৰ্ব ৭৯ : অনুমতি প্রার্থনা, অধ্যায় ৪৯, হাঃ ৬২৯৪; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ১২, হাঃ ২০১৬

হাদিস নং
১৩১২
অধ্যায়
পানীয়
অধ্যায়
পাত্র ঢেকে রাখা, মশক বেঁধে রাখা, দরজা বন্ধ করা, এগুলো করার সময় 'বিসমিল্লাহ' বলা এবং ঘুমানোর সময় বাতি ও আগুন নিভিয়ে রাখা এবং মাগরিবের পর শিশু ও গরু বাছুর বাড়ির বাইরে যেতে না দেয়ার নির্দেশ।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18