কুরবানি
৩৫/৬. অধ্যায়ঃ
ফারা ও আতিরার বর্ণনা।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ فَرَعَ وَلاَ عَتِيرَةَ وَالْفَرَعَ أَوَّلُ النِّتَاجِ كَانُوا يَذْبَحُونَهُ لَطَوَاغِيتِهِمْ
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন, (ইসলামে) ফারা‘ বা ‘আতীরাহ্ নেই। ফারা‘ হল উটের সে প্রথম বাচ্চা, যা তারা তাদের দেব-দেবীর নামে যবহ করত।
সহীহুল বুখারী, পর্ব ৭১: আকীকাহ, অধ্যায় ৩, হাঃ ৫৪৭৩; মুসলিম, পর্ব ৩৫ : কুরবানী, অধ্যায় ৬, হাঃ ১৯৭৬