কুরবানি

৩৫/৫. অধ্যায়ঃ

ইসলামের প্রথম যুগে কুরবানির গোশত তিনদিনের অতিরিক্ত খাওয়া নিষিদ্ধ ছিল ও সে বিধান রহিত হয়ে যাওয়া এবং তা বৈধ হয়ে যাওয়া যে চায় তার জন্য।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كُلُوا مِنَ الأَضَاحِي ثَلاَثًا وَكَانَ عَبْدُ اللهِ يَأْكُلُ بِالزَّيْتِ حِينَ يَنْفِرُ مِنْ مِنًى مِنْ أَجْلِ لُحُومِ الْهَدْيِ

বর্ণনাকারী আব্দল্লাহ ইবনু ‘উমার (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহিওয়া সাল্লাম) বলেছেনঃ কুরবানীর গোশ্‌ত তোমরা তিন দিন পর্যন্ত খাও। ‘আবদুল্লাহ (রাঃ) মিনা থেকে প্রত্যাবর্তনকালে কুরবানীর গোশ্‌ত থেকে বিরত থাকার কারণে যায়তুন খাদ্য গ্রহণ করতেন।

সহীহুল বুখারী, পর্ব ৭৩: কুরবানী, অধ্যায় ১৬, হাঃ ৫৫৭৪; মুসলিম, পর্ব ৩৫: কুরবানী, অধ্যায় ৫ হাঃ ১৯৭০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18