কুরবানি
৩৫/১. অধ্যায়ঃ
কুরবানির সময়
আল লু'লু ওয়াল মারজান
حديث عُقْبَةَ بْنِ عَامِرٍ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى صَحَابَتِهِ، فَبَقِيَ عَتُودٌ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ضَحِّ أَنْتَ
বর্ণনাকারী উকবাহ ইবনু ‘আমির (রাঃ)
নবী (ﷺ) তাঁকে কিছু বকরী (ভেড়া) সাহাবীদের মধ্যে বণ্টন করতে দিলেন। বণ্টন করার পর একটি বকরীর বাচ্চা বাকী থেকে যায়। তিনি তা নবী (ﷺ)-কে অবহিত করেন। তখন তিনি বললেন, তুমি নিজে এটাকে কুরবানী করে দাও।
সহীহুল বুখারী, পৰ্ব ৪০ ওয়াকালাহ (প্ৰতিনিধিত্ব), অধ্যায় ১, হাঃ ২৩০০; মুসলিম, পর্ব ৩৫: কুরবানী, অধ্যায় ২, হাঃ ১৯৬৫