ইমারাত বা নেতৃত্ব
৩৩/৫৬. অধ্যায়ঃ
তুরুক অপছন্দনীয় আর তা হচ্ছে সফর থেকে ফিরে রাতে বাড়িতে প্রবেশ করা।
আল লু'লু ওয়াল মারজান
حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: قَفَلْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةٍ، فَلَمَّا ذَهَبْنَا لِنَدْخُلَ قَالَ: أَمْهِلُوا حَتَّى تَدْخُلُوا لَيْلاً (أَيْ عِشَاءً) لِكَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ، وَتَسْتَحِدَّ الْمُغِيبَةُ
বর্ণনাকারী জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ)
আমরা নবী (ﷺ)-এর সঙ্গে এক জিহাদ থেকে ফিরছিলাম। যখন আমরা মাদীনায় প্রবেশ করব এমন সময় নবী (ﷺ) আমাকে বললেন, তুমি অপেক্ষা কর এবং রাতে প্রবেশ কর, যেন (তোমার স্ত্রী মহিলাটি) (যার স্বামী এতদিন কাছে ছিল না) নিজের অগোছালো কেশরাশি বিন্যাস করে নিতে পারে এবং ক্ষৌর কার্য করতে পারে।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৭: বিবাহ, অধ্যায় ১০, হাঃ ৫০৭৯; মুসলিম, পর্ব ৩৩ ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ৫৬, হাঃ ১৯২৮