ইমারাত বা নেতৃত্ব
৩৩/৫৩. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর বাণী: আমার উম্মতের মধ্যে একটি দল সর্বদা সত্যের উপর বিজয়ী থাকবে। যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোন ক্ষতি সাধন করতে পারবে না।
আল লু'লু ওয়াল মারজান
حديث الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ يَزَالُ نَاسٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللهِ وَهُمْ ظَاهِرُونَ
বর্ণনাকারী মুগীরাহ ইব্নু শু‘বাহ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন, আমার উম্মাতের একটি দল সর্বদা বিজয়ী থাকবে। এমনকি যখন ক্বিয়ামাত আসবে তখনও তারা বিজয়ী থাকবে।
সহীহুল বুখারী, পর্ব ৬১: মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ২৮, হাঃ ৩৬৪০; মুসলিম, পর্ব ৩: ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ৫৩, হাঃ ১৯২১