ইমারাত বা নেতৃত্ব

৩৩/৫১. অধ্যায়ঃ

শহীদদের বর্ণনা।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ، فَأَخَّرَهُ فَشَكَرَ اللهُ لَهُ، فَغَفَرَ لَهُثُمَّ قَالَ: الشُّهَدَاءُ خَمْسَةٌ: الْمَطْعُونُ وَالْمَبْطُونُ وَالْغَرِيقُ وَصَاحِبُ الْهَدْمِ وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللهِ

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্ (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তা‘আলা তার এ কাজ সাদরে কবুল করে তার গুনাহ ক্ষমা করে দিলেন।অতঃপর আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ শহীদ পাঁচ প্রকার-১. প্লেগে মৃত ব্যক্তি২. কলেরায় মৃত ব্যক্তি৩. পানিতে নিমজ্জিত ব্যক্তি৪. চাপা পড়ে মৃত ব্যক্তি এবং৫. আল্লাহ্‌র পথে (জিহাদে) শহীদ।

সহীহুল বুখারী, পৰ্ব ১০ : আযান, অধ্যায় ৩২, হাঃ ৬৫২-৬৫৩; মুসলিম, পৰ্ব ৩৩: ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ৫১, হাঃ ১৯১৪

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18