ইমারাত বা নেতৃত্ব

৩৩/৪১. অধ্যায়ঃ

শহীদ জান্নাতে যাবে তার প্রমাণ।

আল লু'লু ওয়াল মারজান

حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَ أُحُدٍ: أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فَأَيْنَ أَنَا قَالَ: فِي الْجَنَّةِ فَأَلْقَى تَمَرَاتٍ فِي يَدِهِ، ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ

বর্ণনাকারী জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)

এক ব্যক্তি উহুদের দিন রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমি কোথায় থাকব বলে আপনি মনে করেন? তিনি বললেন, জান্নাতে। তখন ঐ ব্যক্তি হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেললেন, এরপর তিনি লড়াই করলেন, এমনকি শহীদ হয়ে গেলেন।

সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ১৭, হাঃ ৪০৪৬; মুসলিম, পর্ব ৩৩: ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ৪১, হাঃ ১৮৯৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18