ইমারাত বা নেতৃত্ব
৩৩/২০. অধ্যায়ঃ
মক্কা বিজয়ের পর ইসলাম, জিহাদ ও ভালো কাজ করার উপর বাইয়াত গ্রহণ এবং ফতহে মক্কার পর আর কোন হিজরত নেই- এর অর্থের বর্ণনা।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه، أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عنِ الْهِجْرَةِ، فَقَالَ: وَيْحَكَ إِنَّ شَأْنَهَا شَدِيدٌ، فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ تُؤَدِّي صَدَقَتَهَا قَالَ: نَعَمْ؛ قَالَ: فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ، فَإِنَّ اللهَ لَنْ ِيَترَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا
বর্ণনাকারী আবূ সা‘ঈদ খুদরী (রাঃ)
এক বেদুঈন আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট হিজরাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ তোমার তো বড় সাহস! হিজরতের ব্যাপার কঠিন, বরং যাকাত দেয়ার মত তোমার কোন উট আছে কি? সে বলল, জী হ্যাঁ, আছে। আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ সাগরের ওপারে হলেও (যেখানেই থাক) তুমি ‘আমাল করবে। তোমার ন্যূনতম ‘আমালও আল্লাহ বিনষ্ট করবেন না।
সহীহুল বুখারী, পৰ্ব ২৪: যাকাত, অধ্যায় ৩৬, হাঃ ১৪৫২; মুসলিম, পর্ব ৩৩: ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ২০, হাঃ ১৮৬৫