ইমারাত বা নেতৃত্ব

৩৩/১৯. অধ্যায়ঃ

মুহাজিরীনদের তাদের পূর্বের বাসস্থানে বসতি স্থাপন হারাম।

আল লু'লু ওয়াল মারজান

حديث سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، أَنَّهُ دَخَلَ عَلَى الْحَجَّاجِ، فَقَالَ: يَا ابْنَ الأَكْوَعِ ارْتَدَدْتَ عَلَى عَقِبَيْكَ، تَعَرَّبْتَ قَالَ: لاَ، وَلكِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ لِي فِي الْبَدْو

বর্ণনাকারী সালামাহ ইব্‌নুল আকওয়া‘ (রাঃ)

একবার হাজ্জাজ আমার কাছে আসলেন। তখন তিনি তাঁকে বললেন, হে ইব্‌নু আক্ওয়া‘! আপনি সাবেক অবস্থায় প্রত্যাবর্তন করলেন না কি যে বেদুঈন সুলভ জীবন যাপন করতে শুরু করেছেন? তিনি বললেন, না। বরং রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বেদুঈন সুলভ জীবন যাপনের অনুমতি প্রদান করেছেন।

সহীহুল বুখারী, পর্ব ৯২: ফিতনা, অধ্যায় ১৪, হাঃ ৭০৮৭; মুসলিম, পূর্ব ৩৩: ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ১৯, হাঃ ১৮৬২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18