ইমারাত বা নেতৃত্ব

৩৩/১৮. অধ্যায়ঃ

যুদ্ধ করতে ইচ্ছে করার পূর্বে সৈন্যদের নিকট হতে সেনাপতির বাইআত গ্রহণ মুস্তাহাব এবং বৃক্ষের নিচে বাইআতে রিযওয়ানের বর্ণনা।

আল লু'লু ওয়াল মারজান

حديث سَلَمَةَ بْنِ الأَكْوَعِ عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ: قُلْتُ لِسَلَمَةَ بْنِ الأَكْوَعِ: عَلَى أَيِّ شَيْءٍ بَايَعْتُمْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَ الْحُدَيْبِيَةِ قَالَ عَلَى الْمَوْتِ

বর্ণনাকারী ইয়াযীদ ইবনু আবূ ‘উবাইদ (রহঃ)

আমি সালামাহ ইবনু আকওয়া‘ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, হুদাইবিয়াহ্‌র দিন আপনারা কোন্ জিনিসের উপর রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বাই‘আত করেছিলেন। তিনি বললেন, মৃত্যুর উপর।

সহীহুল বুখারী, পৰ্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৩৬, হাঃ ৪১৬৯; মুসলিম, পর্ব ৩৩: ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ১৮, হাঃ ১৮৬০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18