ইমারাত বা নেতৃত্ব

৩৩/৮. অধ্যায়ঃ

পাপকর্ম ছাড়া আমীরের আনুগত্য করা ওয়াজিব ও পাপকর্মে আনুগত্য হারাম।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللهَ وَمَنْ عَصَانِي فَقَدْ عَصى اللهَ، وَمَنْ أَطَاعَ أَمِيرِي فَقَد أَطَاعِني، وَمَنْ عَصى أَمِيرِي فَقَدْ عَصَانِي

বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)

রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার আনুগত্য করল, সে আল্লাহ্‌রই আনুগত্য করল। আর যে ব্যক্তি আমার নাফরমানী করল, সে আল্লাহ্‌রই নাফরমানী করল। এবং যে ব্যক্তি আমার (নির্বাচিত) ‘আমীরের আনুগত্য করল, সে আমারই আনুগত্য করল। আর যে ব্যক্তি আমার (নির্বাচিত) আমীরের নাফরমানী করল সে আমারই নাফরমানী করল।

সহীহুল বুখারী, পূর্ব ৯৩ : আহকাম, অধ্যায় ১, হাঃ ৭১৩৭; মুসলিম, পর্ব ৩৩ : ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ৮, হাঃ ১৮৩৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18