জিহাদ
৩২/৪৯. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর যুদ্ধের সংখ্যা।
আল লু'লু ওয়াল মারজান
حديث سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ: غَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعَ غَزَوَاتٍ، وَخَرَجْتُ فِيمَا يَبْعَثُ مِنَ الْبُعُوثِ تِسْعَ غَزَوَاتٍ: مَرَّةً عَلَيْنَا أَبُو بَكْرٍ، وَمَرَّةً عَلَيْنَا أُسَامَةُ
বর্ণনাকারী সালামাহ ইবনু আকওয়া‘ (রাঃ)
আমি নবী (ﷺ)-এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর তিনি (ﷺ) যেসব অভিযান প্রেরণ করেছেন তন্মধ্যে নয়টি অভিযানে আমি অংশ নিয়েছি। এসব অভিযানে একবার আবূ বকর (রাঃ) আমাদের অধিনায়ক থাকতেন, আরেকবার উসামাহ (রাঃ) আমাদের অধিনায়ক থাকতেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৪৬, হাঃ ৪২৭০; মুসলিম, পর্ব ৩২ : জিহাদ, অধ্যায় ৪৯ হাঃ ১৮১৫