জিহাদ
৩২/২৫. অধ্যায়ঃ
শত্রুদের ভূমি থেকে খাদ্য নেয়া।
আল লু'লু ওয়াল মারজান
حديث عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ رضي الله عنه، قَالَ: كُنَّا مُحَاصِرِينَ قَصْرَ خَيْبَرَ، فَرَمَى إِنْسَانٌ بِجِرَابٍ فِيهِ شَحْمٌ، فَنَزَوْتُ لآخُذَهُ، فَالْتَفَتُّ فَإِذَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَحْيَيْتُ مِنْهُ
বর্ণনাকারী আবদুল্লাহ্ ইব্নু মুগাফ্ফাল (রাঃ)
আমরা 'খাইবার' দূর্গ অবরোধ করেছিলাম। কোন এক লোক একটি থলে ফেলে দিল; তাতে ছিল চর্বি। আমি তা নিতে উদ্যত হলাম। হঠাৎ দেখি যে, নবী (ﷺ) দাঁড়িয়ে আছেন। এতে আমি লজ্জিত হয়ে পড়লাম।
সহীহুল বুখারী, পৰ্ব ৫৭ : খুমুস (এক পঞ্চমাংশ), অধ্যায় ২০, হাঃ ৩১৫৩; মুসলিম, পর্ব ৩২: জিহাদ, অধ্যায় ২৫, হাঃ ১৭৭২