জিহাদ

৩২/১২. অধ্যায়ঃ

যুদ্ধলব্ধ সম্পদ।

আল লু'লু ওয়াল মারজান

حديث ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ سَرِيَّةً، فِيهَا عَبْدُ اللهِ، قِبَلَ نَجْدٍ، فَغَنِمُوا إِبِلاً كَثِيرًا، فَكَانَتْ سِهَامُهُمُ اثْنَيْ عَشَرَ بَعِيرًا أَوْ أَحَدَ عَشَرَ بَعِيرًا؛ وَنُفِّلُوا بَعِيرًا بَعِيرًا

বর্ণনাকারী আবদুল্লাহ্ ইব্‌নু ‘উমার (রাঃ)

আল্লাহর রাসূল (ﷺ) নাজদের দিকে একটি সেনাদল পাঠালেন, যাদের মধ্যে ‘আবদুল্লাহ ইব্‌নু ‘উমার (রাঃ)-ও ছিলেন। এ যুদ্ধে গনীমত হিসেবে তাঁরা বহু উট লাভ করেন। তাঁদের প্রত্যেকের ভাগে এগারোটি কিংবা বারটি করে উট পড়েছিল এবং তাঁদেরকে পুরস্কার হিসেবে আরো একটি করে উট দেয়া হয়।

সহীহুল বুখারী, পর্ব ৫৭: খুমুস (এক পঞ্চমাংশ), অধ্যায় ১৫, হাঃ ৩১৩৪; মুসলিম, পর্ব ৩২: জিহাদ, অধ্যায় ১২, হাঃ ১৭৪৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18