জিহাদ

৩২/১০. অধ্যায়ঃ

কাফিরদের বৃক্ষ কর্তন ও জ্বালিয়ে দেয়া জায়িজ।

আল লু'লু ওয়াল মারজান

حديث ابْنِ عُمَرَ، قَالَ: حَرَّقَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ، وَهِيَ الْبُوَيْرَةُ، فَنَزَلَتْ (مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا فَبإِذْنِ اللهِ)

বর্ণনাকারী ইব্‌নু ‘উমার (রাঃ)

রাসূলুল্লাহ্ (ﷺ) বুওয়াইরাই নামক জায়গায় বনু নাযীর গোত্রের যে খেজুর গাছ ছিল তার কিছু জ্বালিয়ে দিয়েছিলেন এবং কিছু কেটে ফেলেছিলেন। এ সম্পর্কে অবতীর্ণ হয়ঃ “তোমরা যে খেজুর গাছগুলি কেটে ফেলেছ অথবা যেগুলো কান্ডের উপর ঠিক রেখে দিয়েছ, তা তো আল্লাহ্‌রই অনুমতিক্রমে” (সূরাহ হাশর ৫৯/৫)।

সহীহুল বুখারী, পৰ্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ১৪, হাঃ ৪০৩১; মুসলিম, পর্ব ৩২: জিহাদ, অধ্যায় ১০, হাঃ ১৭৪৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18