কসম

২৭/১৩. অধ্যায়ঃ

মুদাব্বার গোলাম বিক্রি করা।

আল লু'লু ওয়াল মারজান

حديث جَابِرٍ، أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ دَبَّرَ مَمْلُوكًا لَهُ، وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَنْ يَشْتَرِيهِ مِنِّي فَاشْتَرَاهُ نعَيْمُ بْنُ النَّحَّامِ بِثَمَانِمِائَةِ دِرْهَمٍ

বর্ণনাকারী জাবির (রাঃ)

আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি তার গোলামকে মুদাব্বীর বানালো। ঐ গোলাম ব্যতীত তার আর কোন মাল ছিল না। খবরটি নবী (ﷺ)-এর কাছে পৌঁছল। তিনি বললেনঃ গোলামটিকে আমার নিকট হতে কে ক্রয় করবে? নু‘আয়ম ইব্‌নু নাহ্‌হাম তাকে আটশ’ দিরহামের বিনিময়ে ক্রয় করে নিল।

সহীহুল বুখারী, পৰ্ব ৮৪: অঙ্গীকারের কাফফারা, অধ্যায় ৭, হাঃ ৬৭১৬; মুসলিম, পর্ব ২৭ ; কসম, অধ্যায় ১৩, হাঃ ৯৯৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18