অসিয়াত

২৫/১. অধ্যায়ঃ

এক তৃতীয়াংশ অসিয়াত করা।

আল লু'লু ওয়াল মারজান

حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَوْ غَضَّ النَّاسُ إِلَى الرُّبُعِ؛ لأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ

বর্ণনাকারী সা‘দ ইব্‌নু আবূ ওয়াক্কাস

আমি অসুস্থ হয়ে পড়লে নবী (ﷺ) আমাকে দেখতে আসেন। আমি বললাম, ‘হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহ্‌র নিকট দোয়া করুন, তিনি যেন আমাকে পেছন দিকে ফিরিয়ে না নেন।’* তিনি বললেন, ‘আশা করি আল্লাহ্ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমার দ্বারা লোকদের উপকৃত করবেন।’ আমি বললাম, ‘আমি অসীয়াত করতে চাই। আমার তো একটি মাত্র কন্যা রয়েছে।’ আমি আরো বললাম, ‘আমি অর্ধেক অসীয়াত করতে চাই।’ তিনি বললেন, অর্ধেক অনেক অধিক। আমি বললাম, এক তৃতীয়াংশ। তিনি বললেন, আচ্ছা, এক তৃতীয়াংশ এবং এক তৃতীয়াংশও অধিক বা তিনি বলেছেন বিরাট। সা‘দ বলেন, অতঃপর লোকেরা এক তৃতীয়াংশ অসীয়াত করতে লাগল। আর তা-ই তাদের জন্য জায়িয হয়ে গেল।

সহীহুল বুখারী, পৰ্ব ৫৫: ওয়াসিয়াত, অধ্যায় ৩, হাঃ ২৭৪৩; মুসলিম, পর্ব ২৫; সসীয়াত, অধ্যায় ১, হাঃ ১৬২৯

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18