হেবা

২৪/১. অধ্যায়ঃ

সদকার জন্য তার সদকা-কৃত বস্তু সদকা গ্রহীতার নিকট থেকে ক্রয় করা ঘৃণিত।

আল লু'লু ওয়াল মারজান

হাদিস নং ১০৪৫

حديث عُمَرَ رضي الله عنه، قَالَ: حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللهِ، فَأَضَاعَهُ الَّذِي كَانَ عِنْدَهُ، فَأَرَدْت أَنْ أَشْتَرِيَهُ، وَظَنَنْتُ أَنَّهُ يَبِيعُهُ بِرخْصٍ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: لاَ تَشْتَرِ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ، فَإِنَّ الْعَائِدَ فِي صَدَقَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ

বর্ণনাকারী উমার (রাঃ)

আমার একটি ঘোড়া আল্লাহ্‌র পথে দান করলাম। যার কাছে ঘোড়াটি ছিল সে এর হাক আদায় করতে পারল না। তখন আমি তা ক্রয় করতে চাইলাম এবং আমার ধারণা ছিল যে, সে সেটি কম মূল্যে বিক্রি করবে। এ সম্পর্কে নবী (ﷺ)-কে আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ তুমি ক্রয় করবে না এবং তোমার সদাকাহ ফিরিয়ে নিবে না, সে তা এক দিরহামের বিনিময়ে দিলেও। কেননা, যে ব্যক্তি নিজের সদাকাহ ফিরিয়ে নেয় সে যেন নিজের বমি পুনঃ ভক্ষণ করে।

সহীহুল বুখারী, পৰ্ব ২৪: যাকাত, অধ্যায় ৫৯, হাঃ ১৪৯০; মুসলিম, পৰ্ব ২৪ ; হিবা, অধ্যায় ১, হাঃ ১৬২০

আল লু'লু ওয়াল মারজান

হাদিস নং ১০৪৬

حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللهِ، فَوَجَدَهُ يُبَاعُ، فَأَرَادَ أَنْ يَبْتَاعَهُ، فَسَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: لاَ تَبْتَعْهُ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ

বর্ণনাকারী উমার ইব্‌নু খাত্তাব (রাঃ)

আমি আল্লাহ্‌র রাহে একটি অশ্ব আরোহণের জন্য দান করেছিলাম। অতঃপর আমি তা বিক্রি হতে দেখতে পাই। আমি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করলাম, ‘আমি কি সেটা কিনে নেব?’ রাসুলুল্লাহ্ (ﷺ) বললেন, ‘না, তুমি তা ক্রয় করো না এবং তোমার সদাকাহ ফেরত নিও না।’

সহীহুল বুখারী, পৰ্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ১১৯, হাঃ ২৯৭০; মুসলিম, পর্ব ২৪ : হিবা, অধ্যায় ১, হাঃ ১৬২০

২৪/২. অধ্যায়ঃ

সদকা গ্রহণকারীর হস্তগত হয়ে যাওয়া সদকা ও হেবার মাল সদকা-কারীর ফিরিয়ে নেয়া হারাম যদি না তা তার ছেলেকে বা অধস্তনকে হেবা করে থাকে।

আল লু'লু ওয়াল মারজান

হাদিস নং ১০৪৭

حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

নবী (ﷺ) বলেছেন, দান করে তা ফেরত গ্রহণকারী ঐ কুকুরের মত, যে বমি করে এরপর তার বমি খায়।

সহীহুল বুখারী, পর্ব ৫১: হিবা এর ফাযীলাত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ১৪, হাঃ ২৫৮৯; মুসলিম, পৰ্ব ২৪ : হিবা, অধ্যায় ২, হাঃ ১৬২২

হাদিস নং
১০৪৭
অধ্যায়
হেবা
অধ্যায়
সদকা গ্রহণকারীর হস্তগত হয়ে যাওয়া সদকা ও হেবার মাল সদকা-কারীর ফিরিয়ে নেয়া হারাম যদি না তা তার ছেলেকে বা অধস্তনকে হেবা করে থাকে।

২৪/৩. অধ্যায়ঃ

হেবার ক্ষেত্রে কোন কোন সন্তানকে প্রাধান্য দেয়া মাকরূহ।

আল লু'লু ওয়াল মারজান

হাদিস নং ১০৪৮

حديث النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ أَبَاهُ أَتَى بِهِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَحَلْتُ ابْنِي هذَا غُلاَمًا، فَقَالَ: أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَ مِثْلَهُ قَالَ: لاَ، قَالَ: فَارْجِعْهُ

বর্ণনাকারী নু‘মান বাশীর (রাঃ)

তার পিতা তাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলেন এবং বললেন, আমি আমার এই পুত্রকে একটি গোলাম দান করেছি। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার সব পুত্রকেই কি তুমি এরূপ দান করেছ? তিনি বললেন, না; তিনি (ﷺ) বললেন, তবে তুমি তা ফিরিয়ে নাও।

সহীহুল বুখারী, পৰ্ব ৫১ : হিবা এর ফাযীলাত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ১২, হাঃ ২৫৮৬; মুসলিম, পৰ্ব ২৪ : হিবা, অধ্যায় ৩, হাঃ ১৬২৩

আল লু'লু ওয়াল মারজান

হাদিস নং ১০৪৯

حديث النُّعْمَانِ بْنِ بَشِيرٍ عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ: أَعْطَانِي أَبِي عَطِيَّةً، فَقَالَتْ عَمْرَةُ بِنْتُ رَوَاحَةَ، لاَ أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أَعْطَيْتُ ابْنِي مِنْ عَمْرَةَ بِنْتِ رَوَاحَةَ عَطِيَّةً، فَأَمَرَتْنِي أَنْ أُشْهِدَكَ يَا رَسُولَ اللهِ قَالَ: أَعْطَيْتَ سَائِرَ وَلَدِكَ مِثْلَ هذَا قَالَ: لاَ قَالَ فَاتَّقُوا اللهَ وَاعْدِلُوا بَيْنَ أَوْلاَدِكُمْ قَالَ: فَرَجَعَ، فَرَدَّ عَطِيَّتَهُ

বর্ণনাকারী আমির (রহ.)

আমি নু‘মান ইবনু বাশীর (রাঃ)-কে মিম্বরের উপর বলতে শুনেছি যে, আমার পিতা আমাকে কিছু দান করেছিলেন। তখন (আমার মাতা) আম্‌রা বিনতে রাওয়াহা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে সাক্ষী রাখা ব্যতীত সম্মত নই। তখন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলেন এবং বললেন, আমরা বিনতে রাওয়াহার গর্ভজাত আমার পুত্রকে কিছু দান করেছি। হে আল্লাহ্‌র রাসূল! আপনাকে সাক্ষী রাখার জন্য সে আমাকে বলেছে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার সব ছেলেকেই কি এ রকম করেছ? তিনি বললেন, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তবে আল্লাহ্‌কে ভয় কর এবং আপন সন্তানদের মাঝে সমতা রক্ষা কর। [নু‘মান (রাঃ)] বলেন, অতঃপর তিনি ফিরে গেলেন এবং তার দান ফিরিয়ে নিলেন।

সহীহুল বুখারী, পৰ্ব ৫১: হিবা এর ফাযীলাত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ১৩, হাঃ ২৫৮৭; মুসলিম, পর্ব ২৪ ; হিবা, অধ্যায় ৩, হাঃ ১৬২৩

২৪/৪. অধ্যায়ঃ

উমরা (এমন দান যেখানে দানকারী ও দানগ্রহীতা পরস্পরের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবে যাতে তাদের একজন স্থায়ীভাবে বাড়িটির মালিক হয়ে যায়, উমরাকে রুকবাও বলা হয়)।

আল লু'লু ওয়াল মারজান

হাদিস নং ১০৫০

حديث جَابِرٍ رضي الله عنه، قَالَ: قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعُمْرَى، أنَّهَا لِمَنْ وُهِبَتْ لَهُ

বর্ণনাকারী জাবির (রাঃ)

নবী (ﷺ) ‘উমরাহ (বস্তু) সম্পর্কে ফায়সালা দিয়েছেন, যাকে দান করা হয়েছে, সে-ই সেটার মালিক হবে।

[উমরা এমন দান যেখানে দানকারী ও দাগ্রহীতা পরস্পরের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবে যাতে তাদের একজন স্থায়ীভাবে বাড়িটির মালিক হয়ে যায়, উমরাকে রুকবাও বলা হয়। ] - সহীহুল বুখারী, পর্ব ৫১: হিবা এর ফাযীলাত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ৩২, হাঃ ২৬২৫; মুসলিম, পৰ্ব ২৪ : হিবা, অধ্যায় ৪, হাঃ ১৬২৫

হাদিস নং
১০৫০
অধ্যায়
হেবা
অধ্যায়
উমরা (এমন দান যেখানে দানকারী ও দানগ্রহীতা পরস্পরের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবে যাতে তাদের একজন স্থায়ীভাবে বাড়িটির মালিক হয়ে যায়, উমরাকে রুকবাও বলা হয়)।

আল লু'লু ওয়াল মারজান

হাদিস নং ১০৫১

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: الْعُمْرَى جَائِزَةٌ

বর্ণনাকারী আবু হুরাইরাহ্ (রাঃ)

নবী (ﷺ) বলেছেন, ‘উমরা বৈধ।

সহীহুল বুখারী, পৰ্ব ৫১: হিবা এর ফাযীলাত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ৩২, হাঃ ২৬২৬; মুসলিম, পৰ্ব ২৪: হিবা, অধ্যায় ৪, হাঃ ১৬২৫, ১৬২৬

হাদিস নং
১০৫১
অধ্যায়
হেবা
অধ্যায়
উমরা (এমন দান যেখানে দানকারী ও দানগ্রহীতা পরস্পরের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবে যাতে তাদের একজন স্থায়ীভাবে বাড়িটির মালিক হয়ে যায়, উমরাকে রুকবাও বলা হয়)।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18