ভূমিকা

০/১১. অধ্যায়ঃ

আবু বাক্‌র সিদ্দীক (রাঃ)- এর সম্মান

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَسْلَمَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَيْنَ أَبِي بَكْرٍ وَعُمَرَ فَقَالَ ‏ "‏ هَكَذَا نُبْعَثُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর ও উমর (রাঃ)-এর মাঝখান দিয়ে বের হয়ে চললেন, অতঃপর বললেনঃ এভাবেই আমরা (কেয়ামতের দিন) উত্থিত হবো।

[৯৭] তিরমিযী ৩৬৬৯ তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: মিশকাত ৬০৫৪, সহীহাহ ৮২৪, তাখরীজুল আহাদীসুল মুখতারাহ ৫১৯-৫২০। উক্ত হাদিসের রাবী সাঈদ বিন মাসলামাহ সম্পর্কে ইবনু হিব্বান বলেন, তিনি সিকাহ কিন্তু হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম বুখারী বলেন মুনকারুল হাদীস। আবু হাতীম আর-রাযী বলেন, তার হাদিসে দুর্বলতা রয়েছে। ইমাম নাসাঈ তাকে দুর্বল বলেছেন। ইবনু আদী বলেন, তাকে প্রত্যাখ্যান করাও যায়না আবার নির্ভরও করা যায় না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18