সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/৪৫. অধ্যায়ঃ
যে ব্যাক্তি ইমামের কাছাকাছি দাঁড়াতে পছন্দ করে।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ يُحِبُّ أَنْ يَلِيَهُ الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ لِيَأْخُذُوا عَنْهُ .
বর্ণনাকারী আনাস (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুহাজির ও আনসারদের (সালাতে) তাঁর কাছে দাঁড়ানো পছন্দ করতেন, যাতে তারা তাঁর নিকট থেকে শিখে নিতে পারেন।
[৯৭৭] আহমাদ ১১৫৫২, ১২৬৫১, ১২৭২২, ১৩৩৬৩। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ১৪০৯।