সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/৪২. অধ্যায়ঃ
সলাতের মাকরূহসমুহ।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْهُدَيْرِ التَّيْمِيُّ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِنَّ مِنَ الْجَفَاءِ أَنْ يُكْثِرَ الرَّجُلُ مَسْحَ جَبْهَتِهِ قَبْلَ الْفَرَاغِ مِنْ صَلاَتِهِ " .
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কোন ব্যক্তির তাঁর সালাত থেকে অবসর না হয়েই অধিক বার তাঁর কপাল মোছা রূঢ় আচরণের অন্তর্ভুক্ত।
[৯৬৪] নাই তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: ইরওয়া ৩৮২ যঈফ, জামি সগীর ৫৭৫ যঈফ ১৯৯৩ যঈফ, যঈফাহ ৮৭৭। উক্ত হাদিসের রাবী হারুন বিন আবদুল্লাহ ইবনুল হুদায়র আত-তায়মী সম্পর্কে ইমাম বুখারী বলেন, তার হাদিসের ব্যাপারে অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার ও তার হাদিসের ব্যাপারে অনুসরণ করা যাবে না। ইমাম নাসাঈ তাকে দুর্বল বলেছেন।