সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/৪১. অধ্যায়ঃ
ইমামের আগে রুকু’ ও সিজদায় যাওয়া নিষিদ্ধ।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو بَدْرٍ، شُجَاعُ بْنُ الْوَلِيدِ عَنْ زِيَادِ بْنِ خَيْثَمَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ دَارِمٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنِّي قَدْ بَدَّنْتُ فَإِذَا رَكَعْتُ فَارْكَعُوا وَإِذَا رَفَعْتُ فَارْفَعُوا وَإِذَا سَجَدْتُ فَاسْجُدُوا وَلاَ أُلْفِيَنَّ رَجُلاً يَسْبِقُنِي إِلَى الرُّكُوعِ وَلاَ إِلَى السُّجُودِ " .
বর্ণনাকারী আবূ মূসা আশআরী (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি এখন ভারী হয়ে গেছি। অতএব আমি যখন রুকু করি, তোমরাও তখন রুকু করো এবং আমি যখন মাথা উঠাই, তোমরাও তখন মাথা উঠাও। আমি যখন সিজদা করি, তোমরাও তখন সিজদা করো। আমি যেন কোন ব্যক্তিকে আমার আগে রুকু ও সিজদায় যেতে না দেখি।
সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ১৭২৫। উক্ত হাদিসের রাবী দারিম সম্পর্কে ইমামগন বলেন, তিনি মাজহুল বা অপরিচিত।