সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/৪১. অধ্যায়ঃ

ইমামের আগে রুকু’ ও সিজদায় যাওয়া নিষিদ্ধ।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُعَلِّمُنَا أَنْ لاَ نُبَادِرَ الإِمَامَ بِالرُّكُوعِ وَالسُّجُودِ وَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا ‏.‏

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

তিনি বলেন, নবী (ﷺ) আমাদেরকে শিক্ষা দিতেন যে, আমরা যেন ইমামের আগে রুকু ও সিজদায় না যাই। তিনি আরও বলেন, ইমাম যখন তাকবির বলেন, তখন তোমরাও তাকবির বলো এবং তিনি যখন সিজদা করেন, তোমরাও তখন সিজদা করো।

[৯৬০] বুখারী ৭২২, ৭৩৪; মুসলিম ৪১৪-১৭, নাসায়ী ৯২১-২২, আবূ দাঊদ ৬০৩, আহমাদ ৭১০৪, ৮২৯৭, ৮৬৭২, ৯০৭৪, ৯১৫১, ২৭২০৯, ২৭২১৫, ২৭২৭৩, ২৭৩৮৩; দারিমী ১৩১১, মাজাহ ৮৪৬, ১২৩৯। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৬৩১-৬৩৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18