সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/৩২. অধ্যায়ঃ
সালাম ফিরানোর পর যা বলতে হয়।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ مَوْلًى، لأُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقُولُ إِذَا صَلَّى الصُّبْحَ حِينَ يُسَلِّمُ " اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً " .
বর্ণনাকারী উম্মু সালামাহ (রাঃ)
নবী (ﷺ) ফজরের সালাত পড়ে সালাম ফিরিয়ে বলতেনঃ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً “হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুল হওয়ার যোগ্য আমল প্রার্থনা করি।”
[৯২৪] আহমাদ ২৫৯৮২, ২৬০৬২, ২৬১৬০, ২৬১৯১। তাহক্বীক্ব আলবানী: সহীহ।