সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/৩০. অধ্যায়ঃ

ইমামের সালামের জবাব দেয়া

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْقَاسِمِ، أَنْبَأَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نُسَلِّمَ عَلَى أَئِمَّتِنَا وَأَنْ يُسَلِّمَ بَعْضُنَا عَلَى بَعْضٍ

বর্ণনাকারী সামুরাহ বিন জুনদুব (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ইমামদেরকে এবং আমাদের একে অপরকে সালাম দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

[৯২১] আবূ দাঊদ ১০০১ তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৮৮। উক্ত হাদিসের রাবী হাম্মাম সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সিকাহ ও সত্যবাদী। মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ তবে হাদিস বর্ণনায় কখনো কখনো সংমিশ্রণ করেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18