সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/২৯. অধ্যায়ঃ
যে ব্যক্তি একবার সালাম উচ্চারণ করে।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُسَلِّمُ تَسْلِيمَةً وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ .
বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) তাঁর সামনের দিকে একবার সালাম ফিরাতেন।
[৯১৮] তিরমিযী ২৯৬, আহমাদ ২৫৪৫৬। তাহক্বীক্ব আলবানী: সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুল মালিক বিন মুহাম্মাদ আস-সানআনী সম্পর্কে ইবনু হিব্বান বলেন, তিনি এককভাবে বানিয়ে হাদিস বর্ণনা করেন। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।