সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/১৯. অধ্যায়ঃ

সিজদা করা।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا سَجَدَ وَضَعَ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ وَإِذَا قَامَ مِنَ السُّجُودِ رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ ‏.‏

বর্ণনাকারী ওয়ায়িল বিন হুজর (রাঃ)

তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে দেখেছি যে, তিনি সিজদায় দুই হাতের আগে দুই হাঁটু রাখতেন। তিনি সিজদা থেকে দাঁড়াতে তাঁর দুই হাঁটুর আগে দুই হাত উঠাতেন।

[৮৮০] তিরমিযী ২৬৮, নাসায়ী ১০৮৯, ১১৫৪; আবূ দাঊদ ৮৩৮, দারিমী ১৩২০। তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৩৫৭, মিশকাত ৮৯৮, যঈফ আবূ দাউদ ১৫১। উক্ত হাদিসের রাবী আসিম বিন কুলায়ব সম্পর্কে আলী ইবনুল মাদীনী বলেন, তার এককভাবে হাদিস বর্ণনায় দলীল হিসেবে তা গ্রহণযোগ্য হবে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18