সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/১৮. অধ্যায়ঃ

রুকূ‘ থেকে মাথা তোলার সময় যা বলবে।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِذَا قَالَ الإِمَامُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏.‏ فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)

তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেনঃ ইমাম যখন ‘সামীআল্লাহু লিমান হামিদাহ’ বলে তখন তোমরা বলবে, ‘আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হাম্দ’।

[৮৭৫] মুসলিম ৪৭৭, নাসায়ী ১০৬৮, আবূ দাঊদ ৮৪৭, আহমাদ ১১৪১৮, দারিমী ১৩১৩। তাহক্বীক্ব আলবানী: হাসান সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৭৯৩, ৭৯৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18