সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/১৫. অধ্যায়ঃ

রুকূ‘তে যেতে ও রুকূ‘ থেকে মাথা তুলতে রাফউল ইয়াদাইন করা।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْهَاشِمِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ رِيَاحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَرْفَعُ يَدَيْهِ عِنْدَ كُلِّ تَكْبِيرَةٍ ‏.‏

বর্ণনাকারী ইবনু আব্বাস(রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) প্রতি তাকবিরের সময় তাঁর দু’হাত উপরে উঠাতেন।

[৮৬৩] সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৭২৪। উক্ত হাদিসের রাবী উমার বিন রিয়াহ সম্পর্কে ইমাম নাসাঈ তাকে প্রত্যাখ্যান করেছেন। আস-সাজী বলেন, তার হাদিস বাতিল। ইবনু আদী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আল উকায়লী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18