সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১৩. অধ্যায়ঃ
ইমাম যখন কিরাআত পড়েন তখন তোমরা নীরব থাকো।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنِ الْحَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ كَانَ لَهُ إِمَامٌ فَإِنَّ قِرَاءَةَ الإِمَامِ لَهُ قِرَاءَةٌ " .
বর্ণনাকারী জাবীর বিন আবদুল্লাহ (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাদের ইমাম আছে ইমামের কিরাআতই তার কিরাআত।
[৮৪৮] আহমাদ ১৪২৩৩ তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: ইরওযা ৮৫০। উক্ত হাদিসের রাবী জাবির (বিন ইয়াযীদ ইবনু হারিস) সম্পর্কে ওয়াকী ইবনুল জাররাহ সিকাহ বললেও আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যা কথা বলেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি মিথ্যুক। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি নির্ভরযোগ্য নন। আল জাওযুজানী তাকে মিথ্যুক বলেছেন।