সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/৮. অধ্যায়ঃ

যোহর ও আসর সলাতে কখনো সশব্দে কুরআন তিলাওয়াত।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، حَدَّثَنَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ، عَنْ هَاشِمِ بْنِ الْبَرِيدِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي بِنَا الظُّهْرَ فَنَسْمَعُ مِنْهُ الآيَةَ بَعْدَ الآيَاتِ مِنْ سُورَةِ لُقْمَانَ وَالذَّارِيَاتِ ‏.‏

বর্ণনাকারী আল- বারা’ বিন আযিব (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে যুহরের সালাত করতেন। আমরা সূরা লুকমান ও সূরা যারিয়াত থেকে তাঁর পঠিত আয়াতের পর আয়াত শুনতে পেতাম।

[৮২৮] নাসায়ী ৯৭১ তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: যঈফা ৪১২০ যঈফ। হাদিসের রাবী আবু ইসহাক সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও তাদলিসের অভিযগে অভিযুক্ত করেছেন। হাশিম বিন বারীদ আবু ইসহাক থেকে আনআন শব্দে বর্ণনা করায় সানাদটি দুর্বল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18