সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/৫. অধ্যায়ঃ

ফজরের সলাতের কিরাআত।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، قَالَ قَرَأَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي صَلاَةِ الصُّبْحِ بـ ‏{الْمُؤْمِنُونَ}‏ فَلَمَّا أَتَى عَلَى ذِكْرِ عِيسَى أَصَابَتْهُ شَرْقَةٌ فَرَكَعَ ‏.‏ يَعْنِي سَعْلَةً ‏.‏

বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনুস সায়িব (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে “সূরা মু’মিনূন" তিলাওয়াত করলেন। তিনি তিলাওয়াত করতে করতে ঈসা (আঃ)-এর প্রসঙ্গ পর্যন্ত উপনীত হলে তাঁর কাশি আসে। তিনি তখন রুকুতে চলে গেলেন।

[৮১৮] মুসলিম ৪৫৫, নাসায়ী ৮৮২, ১০০৭; আবূ দাঊদ ৬৪৯, আহমাদ ১৪৯৬৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৩৯৭, সহীহ আবূ দাউদ ৫৫৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18