সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/৫. অধ্যায়ঃ
ফজরের সলাতের কিরাআত।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَصْبَغَ، مَوْلَى عَمْرِو بْنِ حُرَيْثٍ عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، قَالَ صَلَّيْنَا مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَكَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ فَكَأَنِّي أَسْمَعُ قِرَاءَتَهُ {فَلاَ أُقْسِمُ بِالْخُنَّسِ الْجَوَارِ الْكُنَّسِ} .
বর্ণনাকারী আমর ইবনু হুরাইস (রাঃ)
তিনি বলেন, আমি নবী (ﷺ) এর সাথে সালাত পড়লাম এবং তিনি ফজরের সালাতে (সূরা তাকভীর) পড়লেন। আমি যেন (এখনো) তাঁর কিরাআত পাঠ শুনছিঃ فَلاَ أُقْسِمُ بِالْخُنَّسِ الْجَوَارِ الْكُنَّسِ
[৮১৫] মুসলিম ৪৫৬, নাসায়ী ৯৫১, আবূ দাঊদ ৮১৭, আহমাদ ১৮২৫৮, দারিমী ১২৯৯। তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৭৭৬।