মসজিদ ও জামাআত
৪/১৮. অধ্যায়ঃ
ইশা ও ফজরের সালাত জামাআতে পড়ার ফাদীলাত।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ، حَدَّثَتْنِي عَائِشَةُ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي صَلاَةِ الْعِشَاءِ وَصَلاَةِ الْفَجْرِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا " .
বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)
যদি লোকেরা ইশা ও ফজরের সালাতের যে কত ফজিলত তা জানত, তাহলে অবশ্যই তারা এই দু’ সালাতে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হত।
[৭৯৪] আহমাদ ২৩৯৮৫ তাহক্বীক্ব আলবানী: সহীহ।