আযান ও তার সুন্নাত
৩/৫. অধ্যায়ঃ
আযানের ফাদীলাত ও মুয়াযযিনের সাওয়াব ।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عِيسَى، أَخُو سُلَيْمٍ الْقَارِي عَنِ الْحَكَمِ بْنِ أَبَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لِيُؤَذِّنْ لَكُمْ خِيَارُكُمْ وَلْيَؤُمَّكُمْ قُرَّاؤُكُمْ " .
বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)
অবশ্যই তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তি আযান দিবে এবং তোমাদের মধ্যকার উত্তম কারী (কুরআন বিশেষজ্ঞ) ইমামতি করবে।
[৭২৪] আবূ দাঊদ ৫৯০ তাহক্বীক্ব আলবানী: যঈফ। উক্ত হাদিসের রাবী হুসায়ন বিন ঈসা সম্পর্কে ইমাম বুখারী বলেন, তিনি অপরিচিত। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নন।