সালাত (নামায)
২/১০. অধ্যায়ঃ
যে ব্যাক্তি সালাত না পড়ে ঘুমিয়ে গেল বা সলাতের কথা ভুলে গেল
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا " .
বর্ণনাকারী আনাস বিন মালিক (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাতের কথা ভুলে গেলো, সে যেন তা স্মরণ হওয়ার সাথে সাথেই পড়ে নেয়।
[৬৯৪] সহীহ, সহীহ আবূ দাউদ ৪৬৮, বুখারী মুসলিম। তাখরীজ কুতুবুত সিত্তাহ: বুখারী ৫৯৭, মুসলিম ৬৮১-৩, তিরমিযী ১৭৮, নাসায়ী ৬১৩-১৪, আবূ দাঊদ ৪৪২, আহমাদ ১১৫৬১, ১২৮৫০, ১৩১৩৮, ১৩৪১০, ১৩৪৩৬, ১৩৫৯৫; দারিমী ১২২৯; ইবনু মাজাহ ৬৯৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। উক্ত হাদিসের রাবী জুবারাহ ইবনুল মুগাল্লিস সম্পর্কে মুসলিম বিন কায়স বলেন, ইনশাআল্লাহ্ (আল্লাহ্ চায়ত) তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যুক ও হাদিস বানিয়ে বর্ণনা করেন। ইমাম বুখারী বলেন, তিনি মুদতারাব ভাবে সহিহ বর্ণনা করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার একাধিক মুনকার হাদিস রয়েছে। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।