সালাত (নামায)

২/৯. অধ্যায়ঃ

মেঘাচ্ছন্ন দিনে সলাতের ওয়াক্ত

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَاجِرِ، عَنْ بُرَيْدَةَ الأَسْلَمِيِّ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي غَزْوَةٍ فَقَالَ ‏ "‏ بَكِّرُوا بِالصَّلاَةِ فِي الْيَوْمِ الْغَيْمِ فَإِنَّهُ مَنْ فَاتَتْهُ صَلاَةُ الْعَصْرِ حَبِطَ عَمَلُهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী বুরায়দাহ আল-আসলামী (রাঃ)

তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এক যুদ্ধে যোগদান করেছিলাম। তিনি (ﷺ) বলেন, তোমরা মেঘাচ্ছন্ন দিনে তাড়াতাড়ি (প্রথম ওয়াক্তে) সালাত আদায় করবে। কারণ যার আসর সালাত ছুটে যায় তার আমল বিনষ্ট হয়ে যায়।

[৬৯২] বুখারী ৫৫৩, ৫৯৪; নাসায়ী ৪৭৪, আহমাদ ২২৪৪৮, ২২৪৫০, ২২৫১৭, ২২৫৩৬। তাহক্বীক্ব আলবানী: "যার আসরের সালাত ছুটে যায় তার আমাল বিনষ্ট হয়ে যায়।" কথাটি ছাড়া যঈফ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ২৫৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18