সালাত (নামায)
২/৫. অধ্যায়ঃ
আসরের সলাতের ওয়াক্ত
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ
বর্ণনাকারী আনাস বিন মালিক (রাঃ)
তিনি বলেন, সূর্য উপরে পূর্ণ উজ্জ্বল থাকা অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) আসরের সালাত আদায় করতেন। সালাত শেষে কোনো ব্যক্তি মদীনার উপকণ্ঠে পৌঁছে যেত এবং তখনও সূর্য উপরে থাকতো।
[৬৮০] বুখারী ৫৪৮, ৫৫০-৫১, ৭৩২৯; মুসলিম ৬২১, নাসায়ী ৫০৬-৮, আবূ দাঊদ ৪০৪, মুওয়াত্ত্বা মালিক ১০-১১, দারিমী ১২০৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৪৩২।