পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি
৩৭/৩৭. অধ্যায়ঃ
শাফা‘আতের আলোচনা
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الطُّفَيْلِ بْنِ أُبَىِّ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ كُنْتُ إِمَامَ النَّبِيِّينَ وَخَطِيبَهُمْ وَصَاحِبَ شَفَاعَتِهِمْ غَيْرَ فَخْرٍ " .
বর্ণনাকারী উবায় বিন ক’ব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: কেয়ামতের দিন আমি হবো নবীদের ইমাম, তাদের পক্ষ থেকে বক্তব্য পেশকারী এবং তাদের প্রধান সুপারিশকারী, তাতে কোনো গর্ব নেই।
তাহকীক আলবানীঃ হাসান।[৩৬৪৫] [তিরমিযী ৩৬১৩। আয যিলাল ৭৮৭, তাখরীজুল মিশকাত ৫৭৬৮।