পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি
৩৭/৩৫. অধ্যায়ঃ
কিয়ামতের দিন আল্লাহর রহমাত লাভের আশা করা যায়
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ هَاشِمٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لاَ يَدْخُلُ النَّارَ إِلاَّ شَقِيٌّ " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَنِ الشَّقِيُّ قَالَ " مَنْ لَمْ يَعْمَلْ لِلَّهِ بِطَاعَةٍ وَلَمْ يَتْرُكْ لَهُ مَعْصِيَةً " .
বর্ণনাকারী আবূ হুরায়রাহ (রাঃ) ,
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুর্ভাগা হতভাগা ব্যতীত কেউ জাহান্নামে যাবে না। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! হতভাগা কে? তিনি বলেনঃ যে ব্যক্তি আল্লাহর আনুগত্যমূলক কাজ করেনি এবং তাঁর অবাধ্যতা ত্যাগ করেনি।
তাহকীক আলবানীঃ দুর্বল।[৩৬৩০] (আহমাদ ৯৩৮৮। মিশকাত ৫৬৯৩, দঈফ আল-জামী' ৬৩৪২।