পার্থিব ভোগবিলাসের প্রতি অনাসক্তি
৩৭/৩৩. অধ্যায়ঃ
পুনরুত্থানের আলোচনা
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَلِيِّ بْنِ عَلِيِّ بْنِ رِفَاعَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يُعْرَضُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلاَثَ عَرَضَاتٍ فَأَمَّا عَرْضَتَانِ فَجِدَالٌ وَمَعَاذِيرُ وَأَمَّا الثَّالِثَةُ فَعِنْدَ ذَلِكَ تَطِيرُ الصُّحُفُ فِي الأَيْدِي فَآخِذٌ بِيَمِينِهِ وَآخِذٌ بِشِمَالِهِ " .
বর্ণনাকারী আবূ মূসা আল-আশ’আরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেয়ামতের দিন মানুষকে তিনবার পেশ করা হবে। প্রথম দুবার বাকবিতণ্ডা ও ওজর-আপত্তি পেশের জন্য। তৃতীয়বার প্রত্যেকের আমলনামা উড়ে এসে হাতের নাগালে পৌঁছবে এবং কেউ তা ডান হাতে, কেউ তা বাম হাতে গ্রহণ করবে।
তাহকীক আলবানীঃ দুর্বল।[৩৬০৯] [আহমাদ ১৯২১৬। তাখরীজুত তাহাবীয়াহ ৫৫৬, মিশকাত ৫৫৫৭, ৫৫৫৮।